ফলিক এসিড শিশুর অটিজমের ঝুঁকি কমায়

অটিস্টিক শিশু বা শিশুর অটিজম এক ধরনের মানসিক সমস্যা। আর শিশুদের এই সমস্যা থেকে রক্ষার ক্ষেত্রে ফলিক এসিড অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে। বিশেষজ্ঞগণ গবেষণায় দেখেছেন, যে সমস্ত মহিলা মা হতে চান তারা সন্তান ধারণের পূর্ব থেকেই ফলিক এসিড ট্যাবলেট সেবন করতে পারেন। এমনকি গর্ভাবস্থায়ও ফলিক এসিড সেবন করা যায়। তবে বিশেষজ্ঞগণ বলছেন, সন্তান ধারণের ৪ সপ্তাহ পূর্ব হতে এবং গর্ভাবস্থায় প্রথম ৪ সপ্তাহ ফলিক এসিড সাপ্লিমেন্ট সেবন করলে চলবে। গবেষকগণ দেখেছেন, গর্ভাবস্থার পূর্ব হতে ফলিক এসিড সেবন শুরু করলে ভূমিষ্ঠ শিশুর অটিজমের ঝুঁকি শতকরা ৪০ ভাগ হ্রাস পায়। আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত আরো উল্লেখ করা হয়, ভূমিষ্ঠ শিশুর অটিজম থেকে রক্ষার জন্য ৮ সপ্তাহ পর্যন্ত দিনে ১ বার ৪০০ মাইক্রোগ্রাম ফলিক এসিড সেবন করা উচিত। বিশেষজ্ঞগণ বলছেন, সন্তান পেটে আসার ১৫ থেকে ৫৬ দিনের মধ্যে ব্রেইন বা মস্তিষ্কের প্রাথমিক গঠনগুলো সম্পূর্ণ হয়। তাই এই সময়টাতে ফলিক এসিড খুব দরকার।