ঠাকুরগাঁওয়ে একই রশিতে প্রাণ দিল প্রেমিক যুগল

দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল তাদের দুজনের। দুই পরিবারের বিয়ের জন্য আলোচনা করেছিল তারা। কিন্তু ছেলের অভিভাবক প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় দীর্ঘদিন ধরে আটকে ছিল প্রেমের শেষ পরিণতি-বিয়ে।

আলাদা স্থানে দুজনকে বিয়ে দিয়ে অনেক দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল দুই পরিবার। এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেনি ওই প্রেমিকযুগল। তাই একই রশিতে আত্মহত্যা করেছে প্রেমিক যুগল। এমন ঘটনা ঘটেছে ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলায়।

বুধবার গভীর রাতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর এলাকায় গোরস্থানের পার্শ্বে আমগাছে লাইলন দড়ি দিয়ে ঝুলন্ত প্রেমিক যুগলের লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা যুগল হলেন রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের ছয়ভাগিয়া গ্রামের কুণ্ঠ কুমার পালের মেয়ে ইচ্ছা রানী পাল(২১) ও বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ী নয়াপাড়া গ্রামের খৈখুয়া পালের ছেলে সুনীল পাল(২৪)। 

ছেলের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত দুদিন ধরে বাড়িতে ফেরেনি সুনীল পাল। বুধবার রাতে রাণীশংকৈল থানা থেকে তাদের মোবাইলে খবর দিলে সুনীলের খোঁজ পায় তার পরিবার। 

এদিকে মেয়ের পরিবারের লোকজন জানিয়েছে ‘আমরা প্রেমের সম্পর্ক মেনে নিয়েছিলাম। কিন্তু ছেলের পরিবারের লোকজন বিষয়টি মেনে না নেওয়ায় এমন ঘটনা ঘটিয়েছে।’

আরও পড়ুনঃ কমলগঞ্জে দলই চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ

রাণীশংকৈল থানার অফিসার ইনর্চাজ (তদন্ত) খায়রুল আলম ডন বলেন, বুধবার গভীর রাতে লাশ উদ্ধার বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মেয়ের বাবা রাণীশংকৈল থানায় একটি ইউডি মামলা দায়ের করেছেন। ময়না তদন্ত প্রতিবেদন হাতে আসলেই মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন করা সম্ভব।

ইত্তেফাক/নূহু