ফকিরাপুলে ছাপাখানায় বিদ্যুৎস্পৃষ্টে কর্মচারীর মৃত্যু্

রাজধানীর ফকিরাপুলের একটি ছাপাখানায় বিদ্যুৎস্পৃষ্টে রানা (২০) নামের এক কর্মচারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে ঘটনাটি ঘটে। 

কারখানার সংলগ্ন গোসল করার জন্য পানির মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় রানা। পরে সহকর্মী ও তার ভাই তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকাল ৬ টায় মৃত ঘোষণা করেন। মানিকগন্জের দৌলতপুর উপজেলার মোশাররফ হোসেনের ছেলে। 

মৃতের ভাই শামীম বলেন, ‘রানা ফকিরাপুল পানির ট্যাংকির বিপরীতে আনোয়ার বাইন্ডিং নামে ছাপাখানায় কাজ করতো। সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়, পরে হাসপাতাল নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান।’ 

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার নির্বাচনে এএনসি এগিয়ে

সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া। মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।

ইত্তেফাক/কেকে