মেয়েদের ক্রিকেটে রংপুর ও খুলনার জয়
প্রকাশ : ২৮ মে ২০১৩, ২২:২০
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে সিলেটকে ১১ রানে হারিয়ে ফাইনালের পথে রংপুর বিভাগ। শেষ ম্যাচে ঢাকাকে হারাতে পারলেই ফাইনাল খেলতে পারবে রংপুর। গতকাল মঙ্গলবার সিলেট বিভাগীয় স্টেডিয়ামে নির্ধারিত ৩০ ওভারে রংপুর ১২৪ রান তোলে। নুজহাত অপরাজিত ৪৮ এবং এবং শারমিন রুপা অপরাজিত ৪৭ রান করেন। শাহনাজ ২১ রানে নিয়েছেন দুই উইকেট। টার্গেট তাড়া করতে গিয়ে ১১৩ রানে থেমে যায়। শাহনাজ পারভীন সর্বোচ্চ ২৮ রান করেন। পবিত্র রয় ১২ রানে নেন দুই উইকেট। দিনের অন্য ম্যাচে জেলা স্টেডিয়ামে খুলনা ৬৪ রানে হারায় ঢাকা বিভাগকে।