মিয়ানমারে জুনিয়র ফুটবল দলের ড্র দিয়ে শুরু

এএফসি অনূর্ধ্ব-১৪ চ্যাম্পিয়নশীপের বাছাই পর্বের প্রথম খেলায় বাংলাদেশের জুনিয়র ফুটবল দল ড্র করে পয়েন্ট পেয়েছে। গতকাল বাংলাদেশ গোল শূন্য ড্র করেছে স্বাগতিক মিয়ানমারের সাথে। এফ গ্রুপে আসিয়ান জোনের খেলায় বাংলাদেশের প্রতিপক্ষ পাঁচ দল। এদের মধ্যে প্রথম ম্যাচে স্বাগতিক মিয়ানমারের সাথে ড্র করায় বাংলাদেশের শুরুটা ভালই হয়েছে, সুন্দরই হয়েছে বলা যায়। বাংলাদেশ আজ লাওসের বিরুদ্ধে খেলবে। এই গ্রুপ থেকে একটি দল চূড়ান্ত পর্বে উঠবে।