ওয়ারী-রহমতগঞ্জ ড্র
প্রকাশ : ২৮ মে ২০১৩, ২২:২০
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ ফুটবল লিগ। গতকাল বিকালে অনুষ্ঠিত ম্যাচে ওয়ারী ক্লাব ১-১ গোলে ড্র করেছে রহমতগঞ্জের সাথে। এই ম্যাচে ৪৮ মিনিটে জুয়েলের গোলে এগিয়ে ছিল ওয়ারী। ৮৩ মিনিটে হেলালের গোলটি এক পয়েন্ট এনে দেয় পুরান ঢাকার দল রহমতগঞ্জকে।
আজকের খেলা ঃ উত্তর বারিধারা ক্লাব ও চট্টগ্রাম আবাহনী, বঙ্গবন্ধু স্টেডিয়াম, বিকাল চারটা।