অনূর্ধ্ব-১৬ ক্রিকেট

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় গতকাল মঙ্গলবার জয় পেয়েছে ঢাকা মেট্রো ও সিলেট বিভাগ। ময়মনসিংহের সার্কিট হাউজে খুলনাকে ২ উইকেটে হারিয়েছে ঢাকা মেট্রো। খুলনার জালালের ৫৫ ও আশরাফের ৪৪ রানে ২০৭ রান তোলে। মাহিদুল ৪০ রানে নেন তিন উইকেট। ঢাকা মেট্রো’র ম্যাচ সেরা ওমর ফারুকের সেঞ্চুরিতে (১১১) ৪৬ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। সজল তিনটি উইকেট নেন। জিমন্যাসিয়াম মাঠে সিলেট ১৫২ রান করে। আসাদুল্লাহ আল গালিব ৩১, ম্যাচ সেরা জামশেদ ৩০ রান করেন। নাঈম তিনটি ও মেহেদী দুটি উইকেট নেন। শফিকুরের চারটি ও জামশেদ তিনটি উইকেট নেয়ায় চট্টগ্রাম বিভাগ ৮১ রানে অলআউট হয়ে যায়। সিলেট জয় পায় ৭১ রানে।