ফিদে মাস্টার হলেন শারমীন সুলতানা শিরিন
প্রকাশ : ২৯ মে ২০১৩, ২১:৩৫
জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়ন শারমীন সুলতানা শিরিন সম্প্রতি মিয়ানমারে বিশ্বকাপ দাবার এশিয়ান অঞ্চলের খেলায় ভালো ফল করতে পারেননি। তার মনটা খারাপই ছিল বলা যায়। কিন্তু ক্যারিয়ারের জন্য একটা সুংবাদ এসেছে আন্তর্জাতিক দাবা সংস্থা থেকে। মহিলা ফিদে মাস্টারের খেতাব লাভ করেছেন শারমীন সুলতানা শিরিন। গত ৩-৮ ফেব্রুয়ারি শ্রীলংকায় অনুষ্ঠিত এশিয়ান জোনাল মহিলা দাবা চ্যাম্পিয়নশিপে ৯ খেলায় ৬ পয়েন্ট পেয়ে চতুর্থ স্থান লাভ করায় বিশ্ব দাবা সংস্থা (ফিদে) হতে নিয়মানুযায়ী তার খেতাব প্রাপ্তি নিশ্চিত করা হয়। শিরিন হচ্ছেন দেশের ষষ্ঠ মহিলা ফিদে মাস্টার। শিরিনের এই প্রাপ্তি তার ক্যারিয়ারকে এবার অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে বলেই দাবা অনুরাগীরা মনে করছেন। তার প্রতি শুভ কামনা দাবাড়ুদের।