স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ
৬ষ্ঠ ন্যাশনাল গেমস শুরু আজ
প্রকাশ : ২৯ মে ২০১৩, ২১:৩৭
স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ-এর বুদ্ধি প্রতিবন্ধী ক্রীড়াবিদদের ষষ্ঠ ন্যাশনাল গেমস ২০১৩ আজ বৃহস্পতিবার মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর জাতীয় স্টেডিয়াম, মিরপুর জাতীয় স্টেডিয়াম, মিরপুর জাতীয় সুইমিং পুল ও গুলশান ইয়ুথ ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে। স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ-এর ব্যবস্থাপনায় গ্রামীণফোন এ প্রতিযোগিতা পৃষ্ঠপোষকতা করছে।
দুইদিনের এ প্রতিযোগিতায় ৪৭৮ বুদ্ধি প্রতিবন্ধী এ্যাথলেট ৬ষ্ঠ ন্যাশনাল গেমসের ৭টি ক্রীড়া প্রতিযোগিতায় (এ্যাথলেটিকস, বোচী, সাঁতার, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, ক্রিকেট ও ফুটবল) অংশ নেবে। অংশগ্রহণকারী দলগুলো হলো : সুইড বাংলাদেশ, বিউটিফুল মাইন্ড, স্কলার্স স্পেশাল স্কুল, স্পেশাল অলিম্পিকস পাবনা সাব-চ্যাপ্টার, স্পেশাল অলিম্পিকস ব্রাহ্মণবাড়ীয়া সাব-চ্যাপ্টার, স্পেশাল অলিম্পিকস চট্টগ্রাম সাব-চ্যাপ্টার, স্পেশাল অলিম্পিকস নারায়ণগঞ্জ সাব-চ্যাপ্টার, প্রয়াস, বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশন, এঞ্জেলস কেয়ার ফাউন্ডেশন, স্পেশাল অলিম্পিকস জামালপুর সাব-চ্যাপ্টার, স্পেশাল অলিম্পিকস আশুগঞ্জ সাব-চ্যাপ্টার, স্পেশাল অলিম্পিকস মানিকগঞ্জ সাব-চ্যাপ্টার, স্পেশাল অলিম্পিকস কুষ্টিয়া সাব-চ্যাপ্টার। —প্রেস বিজ্ঞপ্তি