উত্তর বারিধারা ও চট্টগ্রাম আবাহনীর ড্র

গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লিগে উত্তর বারিধারা ২-২ গোলে ও চট্টগ্রাম আবাহনী ২-২ গোলে ড্র করেছে। দুর্ভাগ্য নিয়ে মাঠ ছেড়েছে অভিজাত পাড়ার দল উত্তর বারিধারা ক্লাব। চট্টগ্রাম আবাহনীর বিরুদ্ধে জীবন ও ডালিমের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল উত্তর বারিধারা। ৮৮ মিনিটে রাজু এবং ইনজুরি টাইমে জাবেদ গোল করে ম্যাচটা হার থেকে রক্ষা করেন। আজকের খেলা ঃ ভিক্টোরিয়া ঃ অগ্রণী ব্যাংক। বঙ্গবন্ধু স্টেডিয়াম, বিকাল চারটা।