লাওসের কাছে হেরেছে জুনিয়র ফুটবল দল
প্রকাশ : ২৯ মে ২০১৩, ২১:৩৮
মিয়ানমারে এএফসি অনূর্ধ্ব-১৪ ফুটবল বাছাই পর্বের খেলায় বাংলাদেশ হেরেছে লাওসের কাছে। গতকাল অনুষ্ঠিত আশিয়ান অঞ্চলের এফ গ্রুপে নিজেদের খেলায় বাংলাদেশ ৫-১ গোলে হেরেছে লাওসের কাছে। ৩৫ করে ৭০ মিনিটের খেলায় প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে ছিল বাংলাদেশের ছেলেরা। শক্তিশালী মিয়ানমারের কাছে তিন গোল হজমের পর ৪৭ মিনিটে বাংলাদেশের শাওন একটি গোল করে ব্যবধান কমান। ম্যাচে আরো দুই বার বাংলাদেশের জালে বল পাঠায় লাওস ৫-১। মঙ্গলবার প্রথম ম্যাচে বাংলাদেশ গোল শূন্য ড্র করে কম্বোডিয়ার বিরুদ্ধে। আগামীকাল সকাল নয়টায় থাইল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের তৃতীয় ম্যাচ।