ভারতের আরেকটি টুর্নামেন্টে দাবাড়ুরা
প্রকাশ : ২৯ মে ২০১৩, ২১:৩৮
ভারতের একটি টুর্নামেন্ট শেষ করে আরেকটি দাবা টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন বাংলাদেশের দাবাড়ুরা। ভারতের মুম্বাই শহরে গতকাল বিকালে শুরু হয়েছে ৬ষ্ঠ মেয়র কাপ আন্তর্জাতিক ওপেন দাবা। বাংলাদেশ হতে আট দাবাড়ু অংশগ্রহণ করছেন। তারা হলেন গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব, ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জী, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, কাজী তাহেরুল ইসলাম, যোয়ার হক প্রধান, কাজী মাহবুব আফজাল ও আবুল কাশেম। ১৪টি দেশের ২৪ জন গ্র্যান্ড মাস্টার, ২ জন মহিলা গ্র্যান্ড মাস্টার ও ২৫ জন আন্তর্জাতিক মাস্টারসহ ১৩৭ জন খেলোয়াড় এ ইভেন্টে অংশগ্রহণ করছেন।