মহিলা জাতীয় লিগের অবশিষ্ট খেলা আজ

মহিলা জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের অবশিষ্ট দুটি খেলা অনুষ্ঠিত হবে আজ। সিলেটের বিভাগীয় স্টেডিয়ামে খেলবে খুলনা ও স্বাগতিক সিলেট এবং জেলা স্টেডিয়ামে খেলবে রংপুর ও ঢাকা বিভাগ। একদিন বিরতি রেখে আগামী শনিবার টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, আগামীকাল শুক্রবার টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিসিবি কাল সংবাদ বিজ্ঞপ্তিতে ফাইনাল একদিন পেছানোর কথা জানায়।