চ্যাম্পিয়নশিপ লিগ

গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে ভিক্টোরিয়া ১-১ গোলে ড্র করেছে অগ্রণী ব্যাংকের সাথে। প্রথমার্ধের শেষ মুহূর্তে ইনজুরি টাইমে কাওসার রাব্বির গোলে এগিয়ে ছিল ভিক্টোরিয়া। ৭১ মিনিটে মিলনের গোলটি অগ্রণী ব্যাংককে খেলায় ফিরিয়ে আনে। অগ্রণী ব্যাংকের ১১ খেলায় ১২ পয়েন্ট। সমান ম্যাচে ভিক্টোরিয়ার ১০ এবং ঢাকা ইউনাইটেডের পয়েন্ট ৭। রেলিগেশনের পথে রয়েছে এই দলটি। হাতে আছে তিন ম্যাচ। একটি দলের রেলিগেশন হবে। লিগে ১১ খেলায় ২২ পয়েন্ট নিয়ে শিরোপার পথে এগিয়ে রয়েছে উত্তর বারিধারা ক্লাব। চট্টগ্রাম আবাহনী সমান ম্যাচে ২১ এবং রহমতগঞ্জ ১৭ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে এবং ১৪ পয়েন্ট নিয়ে ফরাশগঞ্জ চতুর্থ স্থানে। আজকের খেলা ঃ ফরাশগঞ্জ এবং ওয়ারী, বঙ্গবন্ধু স্টেডিয়াম, বিকাল চারটা।