অর্থ পুরস্কার পেল পাইওনিয়র লিগের চ্যাম্পিয়ন ও রানার্সআপ

পাইওনিয়র ফুটবল ক্লাবগুলোকে নিয়ে সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের ঘোষণাটি আগেই দেয়া হয়েছিল। গতকাল জানানো হলে টুর্নামেন্ট আয়োজনের তত্পরতা চলছে। বঙ্গবন্ধু স্টেডিয়াম পাওয়া যাবে না। তাই এটি রাজধানীর দুটি ওয়ার্ডে অনুষ্ঠিত হবে। সিটি করপোরেশনের পৃষ্ঠপোষকতায় পাইওনিয়র ফুটবল লিগ অনুষ্ঠিত হয়ে, ১৯ ডিসেম্বর শেষ হয়েছে খেলা। গতকাল বিকালে বাফুফে ভবনে চ্যাম্পিয়ন দল খিলগাঁও ফুটবল একাডেমিকে পুরস্কারের এক লাখ টাকা এবং রানার্সআপ মাতুয়াইল উদয়ন সংসদকে ৫০ হাজার টাকা তুলে দেন পাইওনিয়র লিগ কমিটির চেয়ারম্যান আরিফ খান জয়। এবারই প্রথম পাইওনিয়র লিগে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে নগদ টাকা পুরস্কার দেয়া হলো। সুপার কাপ সম্পর্কে কমিটির চেয়ারম্যান জানিয়েছেন স্পন্সর পেলেই আমরা টুর্নামেন্ট শুরু করতে পারব।’ সিটি করপোরেশনের সমাজ কল্যাণ কর্মকর্তা লুত্ফর রহমান জানিয়েছেন সুপার কাপের বিষয়টি নীতি নির্ধারকদের জানাবেন। ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন গতবছর অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত আয়োজিত পাইওনিয়র লিগের জন্য ২৭ লাখ টাকা দিয়েছিল। ৮১টি দল নিয়ে ১০টি অঞ্চলে খেলা হয়। খিলগাঁও ফুটবল একাডেমি, মাতুয়াইল উদয়ন সংসদ এবং নাসরিন ফুটবল একাডেমি এবার তৃতীয় বিভাগ ফুটবলে খেলবে। সুপার কাপ ফুটবল নিয়ে তথ্য জানান কর্মকর্তারা। তারা বলেন, লিগ থেকে বাছাইকৃত ১০০ ফুটবলার নিয়ে প্রশিক্ষণ ক্যাম্প করবেন তারা। বাফুফে একাডেমির জন্য তুলে নেবেন ২০ ফুটবলার।