মুম্বাই মেয়র কাপ দাবা

ভারতের মুম্বাই শহরে অনুষ্ঠানরত ৬ষ্ঠ মেয়র কাপ আন্তর্জাতিক ওপেন দাবার দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব ও ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ দুই খেলায় দেড় পয়েন্ট করে পেয়েছেন। ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জী ও কাজী মাহবুব আফজাল এক পয়েন্ট করে পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের খেলায় রাজীব ভারতের মিথিল আজগাঁওকারকে হারান। পরাগ ভারতের গ্র্যান্ড মাস্টার অক্ষয়রাজ কোরের সাথে ও জিয়া ভারতের কুলকার্নি চিন্ময়ের সাথে ড্র করেন।