কাভানিকে চায় চেলসি!

ইতালির ক্রীড়া দৈনিক গেজেত্তা ডেলো স্পোর্ট গত শুক্রবার দাবি করেছে চেলসি সিরিএ‘র দল নাপোলির সাথে ৩০ মিলিয়ন ইউরো এবং ফার্নান্দো তোরেসের বদলে এডিসন কাভানিকে নিতে চায়। নাপোলি জানায় ২৬ বছর বয়সী কাভানিকে ধরে রাখার চেষ্টা করছে তারা। এজন্য তারা প্রতি বছর বেতনের সাথে আরো সাত মিলিয়ন ইউরো উরুগুয়ের এই খেলোয়াড়কে দেবে। সম্প্রতি শেষ হওয়া সিরিএ‘র সর্বাধিক গোলদাতা কাভানি। তিনি ২৯ গোল করেন। নাপোলি দ্বিতীয়স্থানে থেকে মৌসুম শেষ করে। এছাড়া কাভানির ব্যাপারে আগ্রহী রিয়াল মাদ্রিদ ও প্যারিস সেইন্ট জার্মেই। ইংল্যান্ডের আরেক দল ম্যানচেস্টার সিটিও আগ্রহী ছিল। সিটি অর্থসহ বসনিয়ান স্ট্রাইকার এডিন জেকোকে দিতে সম্মত ছিল। কাভানি জাতীয় দলের জাতীয় দলের দায়িত্ব পালন করতে গেছেন। এই মাসেই বিশ্বকাপ ২০১৪ বাছাইয়ে উরুগুয়ে মুখোমুখি হবে ভেনেজুয়েলার।