জাতীয় মহিলা ক্রিকেট
রংপুর ও খুলনা ফাইনালে লড়বে আজ
প্রকাশ : ৩১ মে ২০১৩, ২১:৩৩
রংপুর বিভাগ ও খুলনা বিভাগ আজ শনিবার ষষ্ঠ জাতীয় মহিলা ক্রিকেট লিগের ফাইনালে মুখোমুখি হবে। সিলেট বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
তিন ম্যাচে পাঁচ পয়েন্ট পেয়ে রংপুর পয়েন্ট টেবিলের শীর্ষ দল হিসেবে ফাইনালে পৌঁছায়। অন্যদিকে তাদের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে খুলনা যোগ দেয় শিরোপার লড়াইয়ে।