ব্রাদার্সের অনুশীলন শুরু আজ

সুপার কাপ ফুটবলের জন্য ব্রাদার্স ইউনিয়ন আজ বিকাল থেকে অনুশীলন শুরু করতে যাচ্ছে। গতকাল থেকে খেলোয়াড়রা ক্লাব টেন্টে রিপোর্ট করতে শুরু করেছেন। তবে নাইজেরিয়ান কোচ লাডিবাবাকে নেয়া হচ্ছে না বলে জানা গেছে। কোচের দায়িত্ব নিচ্ছেন পাড়ার ছেলে তরুণ কোচ মহিদুর রহমান মিরাজ। প্রথম বিভাগ ফুটবল লিগে মিরাজ বাড্ডা জাগরণী সংসদের কোচ ছিলেন। ব্রাদার্স ইউনিয়ন পেশাদার ফুটবল প্রতিযোগিতা বাংলাদেশ প্রিমিয়ার লিগে নয় দলের মধ্যে অষ্টম স্থান পেয়েছে।