রিয়াল সমর্থকদের ধন্যবাদ দিলেন মরিনহো

কোচ হোসে মরিনহো গতকাল শনিবার রাতে ওসাসুনার বিরুদ্ধে রিয়াল মাদ্রিদের শেষ লিগ ম্যাচের আগে ক্লাবটি এবং এর সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বার্তা পাঠালেন। পর্তুগীজ এই কোচ ও স্পানিশ ক্লাবটি এর আগেই চলতি মৌসুম শেষে তার চুক্তির সমাপ্তি টানতে একমত হয়। এর মানে হলো মৌসুম শেষে তিনি সম্ভাব্য গন্তব্যস্থল চেলসিতে যাওয়ার ব্যাপারে এখন মুক্ত। মরিনহো ক্লাবের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বলেন, ‘রিয়াল মাদ্রিদের সাথে যুক্ত সবাইকে আমি ভবিষ্যতে আরো আনন্দময় থাকার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। আমি অনেক সমর্থকের সমর্থন পাওয়ায় প্রশংসা করছি এবং সম্মান জানাচ্ছি অন্যদের সমালোচনার। আরো একবার সবার জন্য অনেক আনন্দময়তা এবং সর্বোপরি সুস্বাস্থ্যের আশা করছি। হালা মাদ্রিদ।’ -এএফপি