নতুন খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে ফেনীতে
অনূর্ধ্ব ১৬ ফুটবল প্রশিক্ষণ শুরু
প্রকাশ : ০১ জুন ২০১৩, ২২:১৬
নতুন খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে গতকাল শনিবার বিকালে জাতীয় লিগে অংশ নেয়া ফেনীর একমাত্র ফুটবল দল সকার ক্লাবের আয়োজনে ও ফেনী জুনিয়র সকার ক্লাবের উদ্যোগে অনূর্ধ্ব ১৬ ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে। এ ক্যাম্পে জেলার ৫০ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন।
ফেনী সকার ক্লাবের সভাপতি আবদুর রকিব কাজমীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম। এসময় উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার কাউন্সিলর সাইফুর রহমান সাইফু, ক্রিকেট উপ-কমিটির চেয়ারম্যান জহির উদ্দিন মুকুট, ক্রীড়া সংস্থার কর্মকর্তা আজম চৌধুরী ও মোস্তাফিজুর রহমান, বাফুফের অনূর্ধ্ব ১৮ দলের কোচ কাজী আলতাফ উল হক, বাফুফের অনূর্ধ্ব ১৪ দলের কোচ মো. মাহবুবুর রহমান লিটু, বাফুফের অনূর্ধ্ব ১৩ দলের গোলকিপার কোচ শেখ শুক্কুর আহম্মদ টোটাম, ফেনী সকার ক্লাবের ম্যানেজার আনোয়ার হোসেন বাবুল, ভাইস প্রেসিডেন্ট সালাউদ্দিন মজুমদার সংগ্রাম, কোষাধ্যক্ষ মো. নিজাম উদ্দিন, সকার ক্লাবের কোচ মীর ফারুক, সহকারী কোচ মো. জাহাঙ্গীর আলমসহ আরো অনেকে।
ছবির ক্যাপশন ঃ ফেনীতে অনূর্ধ্ব ১৬ ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম, ফেনী সকার ক্লাবের সভাপতি আবদুর রকিব কাজমীসহ অন্য অতিথিদের দেখা যাচ্ছে।