ময়মনসিংহে স্থানীয় আবাহনীর হার
প্রকাশ : ০১ জুন ২০১৩, ২২:১৬
ময়মনসিংহে প্রাইম ব্যাংক জেলা ফুটবল লিগে গতকাল পুলিশ অ্যাথলেটিক ক্লাব ৫-০ গোলে স্থানীয় আবাহনীকে বিধ্বস্ত করেছে। সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত খেলায় প্রথমার্ধে কবির, মামুন এবং দ্বিতীয়ার্ধে আমিনুল ও আজমীর গোল করেন।