শচিন-গাভাস্কারের পাশে পন্টিং
প্রকাশ : ০২ জুন ২০১৩, ২১:৪১
কাউন্ট্রি ক্রিকেটে সারের হয়ে অভিষেকেই গত শনিবার সেঞ্চুরি করলেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং। আর এই সেঞ্চুরি দিয়েই প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা ব্যাটসম্যানের তালিকায় একই স্থানে অবস্থান করছেন পন্টিং ও ভারতীয় ব্যাটিং কিংবদন্তী শচিন রমেশ টেডুলকার। সাথে আছে সুনীল গাভাস্কারও। তিনজনই ৮১টি করে সেঞ্চুরির দেখা পেয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটে। ৮১টি সেঞ্চুরি করতে পন্টিং খেলেছেন ৪৮৯টি ইনিংস। আর সমান সংখ্যক সেঞ্চুরি করতে শচিন এর থেকে তিন ইনিংস কম খেলেছেন। এই তিন ব্যাটসম্যানই অবস্থান করছেন দ্বিতীয় অবস্থানে। ১৯৯টি সেঞ্চুরি করে প্রথম স্থানে আছেন স্যার জ্যাক হবস। ৩৮ বছর বয়সী পন্টিং মাত্র কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন।