অস্ত্রোপচার করাতে আজ অস্ট্রেলিয়ায় যাচ্ছেন নাজমুল
প্রকাশ : ০২ জুন ২০১৩, ২১:৪১
পায়ের চিকিত্সা করাতে আজ সোমবার অস্ট্রেলিয়ায় যাচ্ছেন পেসার নাজমুল হোসেন। অস্ট্রেলিয়ার অর্থপেডিক ডাক্তার ডেভিড ইয়ং নাজমুলকে এ সপ্তাহেই তাকে দেখার কথা। গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির ডাক্তার দেবাশিষ চৌধুরির কাছে হাটুঁ দেখাতে এসে এ কথা জানান নাজমুল।
তিনি বলেন, ‘বাঁ-পায়ের হাঁটুতে ব্যথা আছে। সম্ভবত অপারেশন করতে হবে। অপারেশন করলে আমাকে দুই সপ্তাহ থাকতে হবে সেখানে। আমার জীবনে এটাই সবচেয়ে বড় অপারেশন।’
বিপিএলের পর থেকে হাটুঁর ইনজুরিতে ভুগছিলেন নাজমুল। উল্লেখ্য, ডেভিড ইয়ং মাশরাফি বিন মুর্তজার পায়েও অস্ত্রোপচার করিয়েছেন।