এবার সাজেদ আদেলের পদত্যাগ

হকি ফেডারেশনের সহ সভাপতি পদ থেকে এবার পদত্যাগ করলেন সাজেদ আদেল। গতকাল দুপুরে মতিঝিলস্থ মোহামেডান ক্লাব টেন্টে পদত্যাগের ঘোষণা দেন তিনি। পদত্যাগের কারণ হিসাবে তিনি বলেন, ফেডারেশন থেকে পাঁচ জনের নাম পাঠানো হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদে। একই ক্লাব থেকে পাঁচজনকে কাউন্সিলর করার প্রতিবাদে আমি পদত্যাগ করেছি।’ হকি ফেডারেশনের আগামী নির্বাচনে মোহামেডানের কাউন্সিলর সাজেদ আদেল। তার আগে গত শনিবার দুই সহ সহসভাপতি এবং তিন সদস্য ফেডারেশনের এডহক কমিটি থেকে পদত্যাগ করেন।