হকির চলমান সংকটে সাবেক খেলোয়াড়দের আহবান

জাতীয় হকি দলের ২০ জন সাবেক খেলোয়াড় গতকাল এক বিবৃতিতে খেলোয়াড় কল্যাণ সমিতির ব্যানারে বর্তমান জাতীয় দলের খেলোয়াড়দের আন্দোলনকে উচ্ছৃংখল আচরণ ও ভিত্তিহীন দাবি দাওয়া বলে অভিহিত করে তাদেরকে এসব থেকে বিরত থাকতে আহবান জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়- হকি ফেডারেশনের নির্বাচনকে সামনে রেখে কতিপয় খেলোয়াড় অযৌক্তিক কিছু দাবি দাওয়া জাতীয় দলের প্রশিক্ষণ ক্যাম্পে এবং এই কমিটির অধীনে কোনো খেলায় অংশগ্রহণ না করার সিদ্ধান্তে আমরা মর্মাহত। খেলোয়াড় কল্যাণ সমিতির নামে উচ্ছৃংখল আচরণ এবং ভিত্তিহীন দাবি দাওয়ার যৌক্তিকতা খুঁজে পাই না। এজন্য সাবেক খেলোয়াড়রা আন্দোলনরতদের সমস্ত কার্যকলাপ হকির এগিয়ে যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে দাবি করে এই সকল কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ জানান। বিবৃতিতে স্বাক্ষর করেন : রফিকুল ইসলাম কামাল, কামরুল ইসলাম কিসমত, আজিজুল্লাহ হায়দার জামাল, নেসার আহমেদ, কাজী আবু জাফর তপন, মাহাবুবুল এহছান রানা, টুটুল কুমার নাগ, আনম মামুন উর রশিদ, মো: আকতার হোসেন, আনভির আদিল খান বাবু, জুম্মন লুসাই, খাঁজা ইরতেজা কাদের গুড্ডু, মাহবুব হারুন, বায়েজিদ হায়দার, আব্দুস সাদেক, আব্দুল মজিদ, আলমগীর আলম, কাওসার আলী, জাহিদ হোসেন রাজু এবং হেদায়েতুল ইসলাম খান।