সভায় যোগ দিতে পদত্যাগকারীদের চিঠি দিল ফেডারেশন

হকি ফেডারেশন থেকে পদত্যাগকারী তিন সহ-সভাপতি এবং তিন সদস্যকে চিঠি দেয়া হয়েছে সভায় যোগ দেয়ার জন্য। শনিবার হকি ফেডারেশনের সভাটি অনুষ্ঠিত হবে। পদত্যাগকারী সহ-সভাপতি সাজেদ আদেল ফেডারেশন থেকে সভায় যোগ দেয়ার চিঠি পাওয়ার কথা জানান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি সভাপতির স্বাক্ষরিত হওয়া উচিত ছিল। কারণ আমরা তো সভাপতির কাছে পদত্যাগপত্র দিয়েছি। সভাপতি যদি চান আমরা ফিরে আসি, তাহলে তিনি তো আমাদের সাথে কথা বলতে পারতেন।’