রাজীব ৪১তম

ভারতের মুম্বাই শহরে অনুষ্ঠিত ৬ষ্ঠ মেয়র কাপ আন্তর্জাতিক ওপেন দাবায় গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব ৪১তম এবং গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ৪৪তম স্থান পেয়েছেন। জিয়া ও রাজীব দু’জনেই ১১ খেলায় ছয় পয়েন্ট করে পেয়েছেন। বাংলাদেশের অন্যান্য দাবাড়ু মাস্টার মেহেদী হাসান পরাগ ৬৪তম, ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জী ৭১তম, যোয়ার হক প্রধান ১০৪তম, কাজী তাহেরুল ইসলাম ১০৮তম, আবুল কাশেম ১২২তম, কাজী মাহবুব আফজাল ১২৪তম হয়েছেন।