চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ মরনে মরকেলের

বাঁ-পায়ের ইনজুরির কারণে চলতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর খেলতে পারছেন না দক্ষিণ আফ্রিকার পেসার মরনে মরকেল। তার জায়গায় দলে ডাক পেয়েছেন আরেক পেসার ক্রিস মরিস। আগামী শনিবার দলের সাথে যোগ দেবেন মরিস। চ্যাম্পিয়ন্স ট্রফির সপ্তম ও শেষ আসরের জন্য দল ঘোষণার আগেই ইনজুরির কারণে দল থেকে বাদ দেয়া হয় গ্রায়েম স্মিথ ও জক ক্যালিসকে। আর টুর্নামেন্টের অনুশীলন ম্যাচে খেলতে গিয়ে ইনজুরির শিকার হন পেসার ডেল স্টেইন। ইনজুরির সেই তালিকা ওখানেই থেমে থাকেনি, সেটি আরো বেড়েছে। ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ইনজুরির তালিকায় নিজের নাম লেখান ডান হাতি পেসার মরনে মরকেল। ভারতের বিপক্ষে নিজের করা সপ্তম ওভারে পায়ের ইনজুরিতে পড়েন মরকেল। ঐ ওভারের পঞ্চম বল করার পর মাঠ ছাড়েন তিনি। পরে স্ক্যান রিপোর্টে মরকেলের পায়ে ইনজুরির সমস্যা ধরা পড়ে। ফলে তিন সপ্তাহের বেশি সময় মাঠে বাইরে থাকতে হবে মরকেলকে।—বাসস/এএফপি