রামুতে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

কক্সবাজারের রামু রাজারকুলে সম্প্রতি অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সিকদার পাড়া খেলোয়াড় সমিতি টাইব্রেকারে ৪-২ গোলে লম্বরী পাড়া খেলোয়াড় একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এতে মো. আবছার সেরা খেলোয়াড় এবং মো. শামিম সেরা গোলকিপার হন। টুর্নামেন্টে ১৪টি দল অংশ নেয়। খেলা পরিচালনা করেন ওমর ফারুক মাসুম, সহকারী ছিলেন মহিউদ্দিন ও ইসমাঈল। ফাইনাল খেলা উপভোগ করতে বিভিন্ন এলাকার ক্রীড়ামোদী দর্শকদের ভিড় ছিল লক্ষণীয়।