জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ

জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে গতকাল শনিবার জয় পেয়েছে নওগাঁ, রংপুর, নেত্রকোনা, যশোর, রাজশাহী, দিনাজপুর, মৌলভীবাজার এবং গাজীপুর জেলা দল। সিরাজগঞ্জ ভেন্যুতে নওগাঁ ৫ উইকেটে চাঁপাইনবাবগঞ্জকে হারিয়েছে। নীলফামারীতে রংপুর ৭ উইকেটে পঞ্চগড়কে, জামালপুরে নেত্রকোনা ১৬ রানে টাঙ্গাইলকে, কুষ্টিয়ায় যশোর ৮ উইকেটের ব্যবধানে মাগুরাকে, রংপুরে দিনাজপুর ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ঠাকুরগাঁওকে এবং শরিয়তপুরে গাজীপুর জেলা ৮১ রানে নরসিংদীকে পরাজিত করে। মৌলভীবাজার প্রতিনিধি জানায়, মৌলভীবাজার ৭ উইকেটে পরাজিত করেছে হবিগঞ্জ জেলাকে।