নোয়াখালী পৌরসভায় মতবিনিময় সভা
প্রকাশ : ১২ জুন ২০১৩, ২১:৪০
একশ’ আটত্রিশ বছরের পুরানো নোয়াখালী পৌর শহরের উন্নয়নের জন্য মহা পরিকল্পনা গ্রহন করা হয়েছে। সেই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার পৌর মিলনায়তনে এলজিইডির সহযোগিতায় এক মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়। মেয়র হারুনুর রশিদ আজাদের সভাপতিত্বে জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলাম প্রধান অতিথি ছিলেন। এলজিইডির প্রকৌশলী রাফেউল ইসলাম, আরবান প্রকল্পের প্ল্যানার খলিলুর রহমান, পরিকল্পনা প্রজেক্টরের টিম লিডার গোলাম হাফিজ, পৌর নিবার্হী প্রকৌশলী গোলজার হোসেন, পৌর সচিব খান মোহাম্মদ ফারাভী, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ, জেল সুপার নজরুল ইসলাম, সাংবাদিক মনিরুজ্জামান চৌধুরী ও আবু নাছের মঞ্জু প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় জেলার প্রশাসনিক দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী, ওয়ার্ড কাউন্সিলর, সাংবাদিকও বিভিন্ন শ্রেণী পেশা মানুষ উপস্থিত ছিলেন। মেয়র হারুনুর রশিদ আজাদ জানিয়েছেন, শহর উন্নয়নে অন্যান্ন সরকারি দপ্তরগুলোর মাস্টার প্ল্যান যেন সাংঘর্ষিক না হয় সে জন্য এ সভার আয়োজন।