কালেক্টরেট সহকারী সমিতির কর্মবিরতি

গাজীপুরে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির উদ্যোগে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি গাজীপুর জেলা শাখার সভাপতি মোঃ শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক এস,এম রফিকুল ইসলাম, সুনিল কুমার রায়, সিরাজুল ইসলাম, মকবুল হোসেন প্রমুখ।