কলেজ ছাত্রীকে এসিড নিক্ষেপ হোটেল বয় আটক

অনার্স পড়ুয়া এক ছাত্রীকে এসিড নিক্ষেপ করার অভিযোগে পুলিশ শামছুল আলম (২৪) নামের এক হোটেল শ্রমিককে গ্রেফতার করে জেল-হাজতে প্রেরণ করেছে। মঙ্গলবার জেলার উলিপুর উপজেলা সদরের শুভেচ্ছা হোটেলের সামনে এ এসিড নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ঐ দিন উপজেলার গুনাইগাছ ইউনিয়নের মহিদেব গ্রামের ঐ ছাত্র (১৯) বাড়ি থেকে উপজেলার বিআরডিবি অফিসে একটি প্রকল্পে প্রশিক্ষণে অংশ নিতে আসার সময় ঐ হোটেল শ্রমিক লুত্ফর রহমান ভোল্টেজ তাকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে। বিষয়টি সে বিআরডিবি কর্তৃপক্ষকে জানানোর পর থানায় মামলা করে। পুলিশ ঐ দিনই শুভেচ্ছা হোটেল থেকে মূল আসামি লুত্ফরকে গ্রেফতার করতে না পারলেও তার সহযোগী শামছুলকে গ্রেফতার করে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন।