জলঢাকায় সম্মাননা পেলেন ৮ সাংবাদিক
জলঢাকা (নীলফামারী) সংবাদদাতা
প্রকাশ : ১২ জুন ২০১৩, ২১:৪২
নীলফামারীর জলঢাকায় মঙ্গলবার শিশু বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সুশীল সমাজের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উদয়ঙ্কুর সেবা সংস্থা এবং প্ল্যান বাংলাদেশ’র সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকন-উল-হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী। বক্তব্য রাখেন, জলঢাকা পৌর মেয়র ইলিয়াছ হোসেন বাবলু, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা।