টেকনাফে ডাকাত সর্দার গ্রেফতার

টেকনাফে সড়ক ডাকাতির ঘটনার ডাকাত সর্দার বেলাল হোসেন সিদ্দিকীকে (৩২) আটক করেছে পুলিশ। সে হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার মৃত আবু বক্কর ছিদ্দিকীর ছেলে। তার আস্তানা থেকে দুটি অস্ত্র, লুণ্ঠিত মালামাল ও বিপুল পরিমাণ রামদা-কিরিচ উদ্ধার করা হয়। টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) মো. দিদারুল ফেরদৌস জানান, সোমবার হ্নীলা নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের পাশে লেদা এলাকায় অভিযান চালিয়ে ডাকাত সর্দার বেলালকে আটক করে। পরে মঙ্গলবার স্বীকারোক্তি মতে তার আস্তানা থেকে উল্লেখিত অস্ত্র উদ্ধার করা হয়। ডাকাত সর্দার আরো জানায়, ৪ জুন রাতে টেকনাফ সড়ক ডাকাতির ঘটনায় তার নেতৃত্বে ১৬ জন ডাকাত অংশ নেয়। এছাড়া এ ডাকাতির সাথে জড়িত চিহ্নিত রোহিঙ্গা ডাকাত রশিদ উল্লাহ (৩৫), আব্দুল হাকিম (২৭), আনু মিয়া নাগু (৩৫), রহিম উল্লাহকে (৪০) আটক করা হয়।