বগুড়ার বিনোদন পার্ক থেকে ১৪৪ আটক

গত মঙ্গলবার বগুড়া শহরের ওয়ান্ডারল্যান্ড পার্কে প্রকাশ্যে যৌনাচারে লিপ্ত থাকায় ১৪৪ জন নারী-পুরুষ এবং তিনজন পার্ক কর্মীকে আটক করে সারিবদ্ধ করে দাঁড় করায়। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবীবুল হাসান রুমি আটক যুবক-যুবতীদের ভর্ত্সনা করার পাশাপাশি প্রত্যেককে ৫০ টাকা থেকে ২শ’ টাকা পর্যন্ত জরিমানা করেন। পার্কের তিন কর্মকর্তা-কর্মচারির ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেন। আটক ব্যাক্তিরা বগুড়া শহর, পাবনা, নাটোর, রাজশাহী, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওখানে এসেছিল। তাঁরা বেশিরভাগই মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে পার্কে এসেছিল বলে আদালতকে জানিয়েছে।