জাপানের নিরাপত্তা বাহিনীর ভূমিকা বদলাচ্ছে
প্রকাশ : ১৩ জুন ২০১৩, ২১:১৩
জাপানের প্রধানমন্ত্রী সিনজু অ্যাবে নিরাপত্তা বাহিনীর নাম এবং ভূমিকা পরিবর্তনের প্রস্তাব করেছেন। নিরাপত্তা বাহিনীর কয়েক হাজার সদস্য মার্কিন নৌবাহিনীর সাথে একসাথে কাজ করবেন বলে তিনি জানিয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো সেনাবাহিনী পুনর্বহাল করা নিয়ে এ অঞ্চলে নতুন করে উত্তেজনা দেখা দেয়ার পর জাপান সরকার এ পদক্ষেপ নিতে যাচ্ছে। জাপানের প্রতিরক্ষা বিভাগের প্রধান জেনারেল শিগেরু ইয়াসাকি বলেন, যে কোন হুমকির পরেও জাপানি সংবিধানের কড়াকড়ির কারণে প্রতিরক্ষা বিভাগ দ্রুত কোন পদক্ষেপ নিতে পারে না।