মাদক সম্রাটের হাত-পা কর্তন

বুধবার উপজলার পোড়াপাড়া বাজারের মাদক সিন্ডিকেটের প্রধান আলী আকবরের হাত-পা কেটে নিয়েছে দুর্বৃত্তরা। জানা যায়, আলী আকবর দুপুরের দিকে আন্দলিয়া দৌলতপুর সীমান্তে মাদক ব্যবসা সংক্রান্ত কাজে গেলে তার প্রতিপক্ষ গ্রুপ তার এক হাত এক পা কেটে দেয়। প্রথমে ভারতের বিএসএফ তাকে উদ্ধার করে বাংলাদেশের বিজিবির কাছে হস্তান্তর করে। গুরুতর আহত অবস্থায় তাকে চিকিত্সার জন্য যশোর নিয়ে যাওয়া হয়েছে। এদিকে তার লোকজন আন্দলিয়া গ্রামের লোকজনের দোকানপাট ভাংচুর করেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।