চাঁদা না পেয়ে বিস্কুট ফ্যাক্টরিতে গুলি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি বাজার এলাকায় এক বেকারি মালিকের কাছে চাঁদা না পেয়ে ফ্যাক্টরীতে বোমা হামলা চালিয়েছে চরমপন্থী সংগঠন জনযুদ্ধের ক্যাডাররা। এসময় তারা বিস্কুট ফ্যাক্টরী লক্ষ্য করে ৩ রাউন্ড গুলিবর্ষণ করে। বুধবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। দৌলতপুর থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, খলিশাকুন্ডি বাজারের পাশে পাচপীরতলা এলাকার মর্ডান বেকারির মালিক মনিরুল ইসলামের নিকট গত ৫ জুন থেকে মোবাইল ফোন থেকে চরমপন্থী সংগঠন জনযুদ্ধের রাজু পরিচয়ে ৭ দিনের মধ্যে একলক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল। কিন্তু, বেকারি মালিক চাঁদা না দেয়ায় ৭ দিন পর বুধবার রাত ২টার দিকে দুটি মোটর সাইকেলযোগে ৫/৬ জন সশস্ত্র চরমপন্থী ক্যাডার বেকারি লক্ষ্য করে হামলা চালায়।