মোকামিয়ায়
চালু হচ্ছে
সীমান্ত হাট
ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা
প্রকাশ : ১৩ জুন ২০১৩, ২১:৩৯
ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের মোকামিয়া গ্রামের শুয়াশাহ ফকিরের মাজার এলাকায় বাংলাদেশ ও ভারতের যৌথ ব্যবস্থাপনায় সীমান্ত হাট চালু হচ্ছে। সীমান্ত হাট চালু করার জন্য উভয় দেশের প্রতিনিধি দল বুধবার শুয়াশাহ ফকিরের মাজার এলাকায় এক প্রস্তুতি সভায় মিলিত হন। বাংলাদেশ প্রতিনিধি দলে নেতৃত্ব দেন ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোঃ আবুল হাশেম, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নুর আহাম্মদ মজুমদার, উপজেলা নির্বাহী অফিসার কাজী শহীদুল ইসলাম, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, বিজিবির মধুগ্রাম বিওপির কোম্পানি কমান্ডার বজলুর রশিদ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান রবিউল হক চৌধুরী মাহবুব। ভারতীয় প্রতিনিধি দলে নেতৃত্ব দেন দক্ষিণ ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলা শাসক (এডিএম) সরডিন্ডু চৌধুরী, অতিরিক্ত পরিচালক বাণিজ্য স্বপ্না দেবনাথ, বিএসএফ কমান্ড্যান্ট সঞ্জয়, ভারতীয় হাই কমিশনারের প্রতিনিধি বি.এস দাস। এডিএম মোঃ আবুল হাশেম জানান, প্রতি সপ্তাহে একদিন (মঙ্গলবার) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪ ঘণ্টা সীমান্ত হাট বসবে।