মহাসড়কের ক্ষতি রোধে মতবিনিময়

সড়ক পথে মাছ বহনের সময় ড্রামের উপছে পড়া পানিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ অন্যান্য সড়কের ব্যাপক ক্ষতিসাধন হয়। এ ক্ষতি রোধে গত বুধবার ত্রিশাল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান এএনএম শোভা মিয়া আকন্দ। বক্তব্য রাখেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ৪ লেনে উন্নীত করণ প্রকল্পের ব্যবস্থাপক প্রকৌশলী আবুল কালাম আজাদ, সহকারী কমিশনার ভূমি মোস্তারী কাদেরী, ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার, মোক্ষপুর ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন আহমেদ, কানিহারী ইউপি চেয়ারম্যান আলিম আল রাজি উজ্জ্বল, মত্স্য কর্মকর্তা মোহসিন আলী, পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম, যুবলীগ সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর আকন্দ, শ্রমিক ইউনিয়নের সভাপতি শরীফ প্রমুখ।