সংবাদ কণিকা

পাইরেসির দায়ে জেল সফটওয়্যার পাইরেসির অপরাধে জিয়াং লি নামের যুক্তরাষ্ট্রে বসবাসকারী চীনের এক নাগরিককে ১২ বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত। যুক্তরাষ্ট্রের দুই শতাধিক সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের সফটওয়্যার চুরি করে সেগুলোকে অনলাইনে বিক্রি করতেন লি। তিনি ১০ কোটিরও বেশি পাইরেটেড সফটওয়্যার বিক্রির দায়ে অভিযুক্ত। তিনি বিভিন্ন ইন্টারনেট সাইট থেকে হ্যাকড সফটওয়্যার খুঁজে বের করতেন। তারপর সেগুলো নিজস্ব ওয়েবসাইটে বিক্রির জন্য আপলোড করতেন। লির চুরির তালিকায় মাইক্রোসফট, ওরাকল, এসএপি, রকওয়েল অটোমেশনের মতো প্রতিষ্ঠানের সফটওয়্যার রয়েছে। —বিবিসি ই-সিগারেট ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তবে ই-সিগারেট নামে এক ধরনের সিগারেটকে দেয়া হয় ওষুধের মর্যাদা। ই-সিগারেটকে এক অর্থে সেরকম মর্যাদাই দিচ্ছে ব্রিটেন। ই-সিগারেট মূলত ধূমপায়ীদের নেশা কমানোর ব্যবস্থা। ব্যাটারি চালিত এমন এক ডিভাইস, যা দেখতে সিগারেটের মতো হলেও ভেতরে নিকোটিন থাকে খুব সামান্য। ধোঁয়া বেরোবে। মনে হবে সিগারেটই টানছেন কিন্তু এর ফলে শরীরের ক্ষতি হবে না। তবে সরকারি নির্দেশ, ই-সিগারেট ওষুধের দোকানে বিক্রি হবে কিন্তু ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ক্রয় করা যাবে না। —রয়টার্স অ্যানিস্টন জুটির নতুন বাড়ি হলিউড তারকা জুটি জেনিফার অ্যানিস্টন এবং জাস্টিন থেরক্স সম্প্রতি তাদের নতুন বাড়িতে উঠেছেন। দ্য সান ইউকে জানিয়েছে, এক কোটি ৩৫ লাখ পাউন্ড মূল্যের মধ্যযুগীয় নকশায় তৈরি এই বাড়িটির সম্পূর্ণ সংস্কার করতে প্রয়োজন হয়েছে আরো অতিরিক্ত ৮০ লাখ পাউন্ড। জানা গেছে, বাড়িটিতে নতুন করে সংযোজন করা হয়েছে আলাদা ধরনের ছাদ, একটি ওয়াইন সেলার এবং মারগারিটা ফাউনটেইন। এছাড়াও রয়েছে একটি লক্ষ্য ডলার মূল্যের কোরিয়ান স্পা এবং পুরুষদের জন্য ইলেক্ট্রনিক জিনিসে ভরপুর একটি আলাদা কক্ষ। —রয়টার্স ‘দ্য গিভিং প্লেজ’ সেবার উদ্দেশ্য নিয়ে বিশ্বের শীর্ষ ধনী বিল গেটস ও ওয়ারেন বাফেটের উদ্যোগে গড়ে উঠেছে একটি জনকল্যাণমূলক সমিতি। যার নাম দেয়া হয়েছে দ্য গিভিং প্লেজ। বর্তমানে এই সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন বিশ্বের ১০৫ জন শীর্ষ ধনী ব্যক্তি। তাদের মধ্যে রয়েছেন ব্রিটেন থেকে পাঁচজন, জার্মান, ইউক্রেন, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া থেকে একজন করে সদস্য। প্রথম দিকে দ্য গিভিং প্লেজ ছিল শুধু অ্যামেরিকানদের একটি ক্লাব। পরে অন্যান্য দেশ থেকেও কিছু ধনী ব্যক্তি যুক্ত হন এটির সঙ্গে। —ডয়েচে ভেলে