সলঙ্গায় হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ

সিরাজগঞ্জের সলঙ্গায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে নিহত শাহজাহান আলী শেখ (চেরাগ আলী) হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। শুক্রবার সকালে সলঙ্গা থানার এরান্দহ গ্রামবাসী এ বিক্ষোভ ও সমাবেশ করে। শেষে এরান্দহ বাজারে সমাবেশে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি গাজী আলী আশরাফ, গাজী আয়নুল হক, গাজী আব্দুর রহমান, মো. আবু সাইদ, আব্দুর রাজ্জাক, আবুল হোসেন, মোতালেব সরকার প্রমুখ। উল্লাপাড়ায় দুই মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে দুই মহল্লার মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২৮ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের পাঁচজনকে উল্লাপাড়া স্বাস্থ্য কেন্দ্র ও সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লাপাড়া থানার ওসি হাবিবুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে পৌর এলাকায় ঘোষগাতি মহল্লার দুলাল ও কাওয়াক মহল্লার আব্দুল লতিফ গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে।