বেনাপোলের ইউপি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী নির্বাচিত

বেনাপোলের পুটখালি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল গাফফার নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৮ হাজার ১২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হাবিবর রহমান হবি পেয়েছেন ৩৩৩ ভোট। গত ২৪ মার্চ এ ইউনিয়নের চেয়ারম্যান আঃ রাজ্জাক সন্ত্রাসীদের হাতে খুন হন। সরেজমিনে নির্বাচন পর্যবেক্ষণে দেখা গেছে, বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হবি নিজের ভোট প্রদান করতেও কেন্দ্রে যাননি এবং নির্বাচন কেন্দ্রে কোন পোলিং এজেন্ট দেননি। কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল তুলনামূলকভাবে অনেক কম। উল্লেখ্য, কয়েকদিন ধরে বিভিন্নস্থানে ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটে। এছাড়া ভোটের আগে বিএনপির নেতা-কর্মীদের হুমকি দেয়ায় তারা ভোট দিতে আসেনি বলে অনেকে জানিয়েছেন।