ভালুকায় বন্ধ হলো একটি বাল্য বিয়ে

বৃহস্পতিবার ঘড়ির কাঁটায় রাত ৯টা ছুঁই ছুঁই। ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের খিলবাড়ি এলাকার ইমান আলীর বাড়ি চলছিল গায়ে হলুদের অনুষ্ঠান। অপর অংশে রান্না-বান্নার। ঠিক সেই মুহূর্তে ওই বাড়িতে স্থানীয় সংবাদ কর্মীদের সাথে উপস্থিত হন ওই ওয়ার্ডের ওয়ার্ড মেম্বার জান্নাতুল আজাহার খান স্বপন। তিনি বললেন, প্রশাসনের নির্দেশে এই বিয়ে হচ্ছে না। গায়ে হলুদ বন্ধ করুন। কারণ এটি বাল্য বিয়ে। এভাবে বন্ধ ৪র্থ শ্রেণির ছাত্রী সমলার (১৩) বাল্য বিয়ে।