মাগুরায় অগ্নিকাণ্ডে কোটি টাকার মাশরুম ভস্মীভূত
প্রকাশ : ১৪ জুন ২০১৩, ২১:০৫
মাগুরা পৌর এলাকার সাজিয়াড়া গ্রামে অবস্থিত কাজী ফার্মস ও মাশরুম ফাউন্ডেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় দেড় কোটি টাকা মূল্যের মাশরুম পুড়ে গেছে। শুক্রবার ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জেলা মাশরুম ফাউন্ডেশনের সভাপতি কাজী ইব্রাহিম জানান, মাশরুম ফাউন্ডেশন ও কাজী ফার্ম যৌথভাবে আরব আমিরাতে মাশরুম রপ্তানি করে থাকে। জেলার ৫৩ জন মাশরুম চাষি ও কাজী ফার্মস উত্পাদিত দেড় মণ শুকনা মাশরুম ওই ফার্মে রাখা ছিল। যার দাম প্রায় দেড় কোটি টাকা।
মাশরুমগুলো দুবাইয়ে রপ্তানি করার কথা ছিল। বিদ্যুত্চালিত ড্রাইং মেশিন থেকে শর্ট সার্কিটের মাধ্যমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল কর্মীরা দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে মাশরুম পুড়ে ছাই হয়ে যায়। এত বিপুল পরিমাণ ক্ষতি হওয়ায় ৫৩ জন মাশরুম চাষি দিশেহারা হয়ে পড়েছে।