সড়ক দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু
প্রকাশ : ১৫ জুন ২০১৩, ২১:৩৫
বোচাগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা জানান, দিনাজপুর জেলার বোচাগঞ্জ-খোচাবাড়ী পাকা সড়কে বকুলতলা নামক স্থানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দেওগাঁ বকুলতলা ডিগ্রি কলেজের এক ছাত্রী নিহত ও তার আপন বোন বকুলতলা বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রী গুরুতর আহত হয়েছে। উপজেলার ২নং ইউ’পির খামার খানপুর গ্রামের জনাকু চন্দ্র রায়ের কলেজ ও স্কুল পড়ুয়া ২ কন্যা বাই সাইকেল যোগে ছোট বোনকে স্কুলে পৌছে দেওয়ার সময় এই দূর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় কলেজ ছাত্রী শান্তি রাণী রায় (১৯) নিহত ও ছোট বোন স্কুল ছাত্রী স্বপ্না রাণী রায় (১৪) গুরুতর আহত হয়েছে। জনতা উত্তেজিত হয়ে ট্রাকটি ভাঙ্গচুর করে ড্রাইভারকে অবরুদ্ধ করে রাখে।
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা জানান, নাটোরের বড়াইগ্রাম উপজেলার মানিকপুর কলাবাগান এলাকায় গতকাল শনিবার ভোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত ও ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। বনপাড়া হাইওয়ে থানা ও হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল ভোরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর কলাবাগানে সিরাজগঞ্জ থেকে রাজশাহীগামী রয়েল ডাচ কোম্পানির গাড়ির সঙ্গে ঢাকাগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ট্রাকচালক চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার কাঁচা হাটবাজার গ্রামের আবুল কাশেমের ছেলে আব্দুল লতিফ (৪৫) ঘটনাস্থলেই নিহত হন।
জলঢাকা (নীলফামারী) সংবাদদাতা জানান, নীলফামারীর জলঢাকায় সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু ও ৬ জন আহত হয়েছে। নিহত আফিজার রহমান (৪০) উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের নিচপাড়া এলাকার আকবর আলীর ছেলে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্ক্ষাজনক। দুর্ঘটনা ঘটে উপজেলার মীরগঞ্জ হাট থেকে টেঙ্গনমারী যাওয়ার পথে বালাপাড়ায়। মীরগঞ্জ ইউপি চেয়ারম্যান মোনাবেরুল হক চৌধুরী জানান, সকাল ৭টার দিকে দু’টি শ্যালো ইঞ্জিন চালিত ভটভটি ওভারটেক করার সময় এ দুর্ঘটনা ঘটে।
চকরিয়া-কক্সবাজার সংবাদদাতা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া বানিয়ারছড়া ঢালার মোড়ে যাত্রীবাহী শ্যামলীমা চেয়ার কোচ ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে গাড়ি দুটির চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ যাত্রী। শুক্রবার দেড়টায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। সকাল ১০ ডুলাহাজারা সাপরী র্পাক এলাকায় কক্সবাজার অভিমুখী সোনিয়া টাঙ্গাইল নামের একটি চেয়ারকোচ ও চকরিয়া অভিমুখী মাহিন্দ্র গাড়ীর সংর্ঘষে মাহিন্দ্র গাড়ীর যাত্রি নিহত হয়েছে।
বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা জানান, শুক্রবার সন্ধ্যায় বিরামপুর শহরের অদূরে টাটকপুরে মোটর সাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক রংপুর কোতয়ালীর সুত্রাপুরের মোসলেম উদ্দিন (৩৫) ও সহযাত্রী একই এলাকার আঃ রহিম (৩০) ঘটনাস্থলে নিহত হয়েছে। মোটর সাইকেলের অপর যাত্রী রংপুর দর্শনার মোস্তফা কামালকে আশঙ্কাজনক অবস্থায় বিরামপুর থেকে রংপুরে স্থানান্তর করা হন। পিকআপ ফেলে ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে। পুলিশ দুর্ঘটনাস্থল থেকে মোটর সাইকেল ও পিকআপ উদ্ধার করেছে।
বোচাগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা জানান, দিনাজপুর জেলার বোচাগঞ্জ-খোচাবাড়ী পাকা সড়কে বকুলতলা নামক স্থানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দেওগাঁ বকুলতলা ডিগ্রি কলেজের এক ছাত্রী নিহত ও তার আপন বোন বকুলতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী গুরুতর আহত হয়েছে। উপজেলার ২নং ইউপির খামার খানপুর গ্রামের জনাকু চন্দ্র রায়ের কলেজ ও স্কুলপড়ুয়া ২ কন্যা বাই-সাইকেলযোগে ছোট বোনকে স্কুলে পৌঁছে দেয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় কলেজ ছাত্রী শান্তি রানী রায় (১৯) নিহত ও ছোট বোন স্কুলছাত্রী স্বপ্না রানী রায় (১৪) গুরুতর আহত হয়েছে। জনতা উত্তেজিত হয়ে ট্রাকটি ভাঙচুর করে ড্রাইভারকে অবরুদ্ধ করে রাখে।