দুমকিতে ৮ দিন পর ছাত্রের লাশ উদ্ধার
দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা
প্রকাশ : ১৫ জুন ২০১৩, ২১:৩৭
দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের চরগরবদী গ্রামের নেছারউদ্দিনের ছেলে জয়গুননেছা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র রবিউল ইসলামের (১৪) লাশ ১৪ জুন ৮ দিন পর উদ্ধার হয়েছে। রবিউলের বাবা মুরাদিয়ার বোর্ড অফিস বাজারে চালের ব্যবসা করতেন। তার ধারণা- একই এলাকার বেল্লাল ও নাইমুল তার সাথে দীর্ঘদিন যাবত্ আড্ডা দিত। তারা টাকার জন্যে তাকে মেরে ফেলছে।