কুমিল্লায় ২ কোটি টাকার ভারতীয় পণ্য আটক

কুমিল্লায় কাভার্ড ভ্যান ভর্তি ২ কোটি টাকার ভারতীয় মালামাল আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। জেলার সদর দক্ষিণ উপজেলার মিয়াবাজার এলাকা থেকে রবিবার ভোর রাতে চোরাইপথে আসা ভারতীয় এসব মালামাল আটক করা হয়। কুমিল্লার কোটবাড়িস্থ ১০-বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মামুন আল মাহমুদ-পিএসসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর রাতে ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে বিজিবি’র একটি বিশেষ দল সদর দক্ষিণ উপজেলার মিয়াবাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে কাভার্ড ভ্যান ভর্তি ভারতীয় মালামাল ফেলে চোরাকারবারীরা পালিয়ে যায়। বিজিবি এতে তল্লাশি চালিয়ে ৪০ গাইট উন্নতমানের ভারতীয় শাড়িসহ কাভার্ড ভ্যানটি আটক করে। আটককৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা।